বিয়ানীবাজার-সিলেট মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় একটি খালে বড়লেখাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৭-৮ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ৃ