শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার! কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক
advertisement
সিলেট বিভাগ

পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মাদক, ছিনতাই, চোরাচালান ও সাদাপাথর লুটপাটসহ একাধিক মামলার পলাতক আসামি মনির উদ্দিন (২৫) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালাইরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি কালাইরাগ পূর্বপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে।

শনিবার পুলিশ ও বিজিবির যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের টু-আইসি মো. নুরুল হুদার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত মনির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চোরাচালান এবং সাদাপাথর ও বাংকার লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনির উদ্দিনের কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুটপাটের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, মনির উদ্দিন একজন দুর্ধর্ষ আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় জি.আর ৯৩/২৪, ৯২/২৪ ও ২১৫/১৩ নম্বরসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি চোরাচালান, মাদক ও অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার!

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত

সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন

সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক