সুনামগঞ্জের জামালগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।
বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আব্দুর রব।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দী, সহকারী শিক্ষক মুজাহিদ হোসেন, এবিএম মাছুম, কবির উদ্দিন, মোস্তফা কামাল খান, চন্দন চন্দ্র পাল, আবু সোহাগ, মোঃ আনোয়ার হোসেন, আতাউর রহমান ও আনোয়ার হোসেন,ইমরুল হাসান পলাশ সহ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া করেন প্রধান মাওলানা আব্দুস সালাম ।
উল্লেখ্য যে, চলতি বছর জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১শত৮৯জন পরীক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবেন।