সুনামগঞ্জের মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা দলের ইউনিয়ন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে মধ্যনগর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল দিনব্যাপী বিভিন্ন রাউন্ডে টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
দিনব্যাপী বিভিন্ন রাউন্ডের খেলা শেষে বালক দলে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চ্যাম্পিয়ন ও কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ট্রফি অর্জন করে।
অপরদিকে, বালিকা দলে কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-১ গোলে চ্যাম্পিয়ন ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ট্রফি অর্জন করে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিশুদের শারীরিক মানসিক ও মেধার বিকাশে প্রতিবছর দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মধ্যনগর ইউনিয়নের খেলাটি মধ্যনগর বাজার সংলগ্ন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদ আলম, উপজেলা ক্রীড়ানুরাগী মো. গোলাম সাইফুল।
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী, ছাত্র অভিভাবক ও ক্রীড়াপ্রেমি দর্শকগণ উপস্থিত থেকে শিশুদের এই প্রাণবন্ত খেলা উপভোগ করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দু মালাকার, কবি মো. আকিকুর রহমান, প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদার, প্রধান শিক্ষক সুবেন্দু ভট্টাচার্য, প্রধান শিক্ষক কৃপেশ রঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষক সাকী তালুকদার,।প্রধান শিক্ষক মৃনাল কান্তি সরকার, প্রধান শিক্ষক তপতী রানী তালুকদার, প্রধান শিক্ষক দিপেশ রঞ্জন তালুকদার, বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সমীরন চন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক রজত কুমার তালুকদার, চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম সারোয়ার শাহীন, সহকারী শিক্ষক মো. মাহবুব আলম, সহকারী শিক্ষক মো. মাহবুব হোসেন, শিরিন বেগম, লিজা চৌধুরী, লিখন রানী, বীথি রায়, পলাশ তালুকদার, রনজয় পাল, মনিরাজ দেবনাথ ও শৈলেন তালুকদার উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন রাউন্ডে খেলার রেফারীর দায়িত্ব পালন করেন বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাইসুল ইসলাম তপু,দীপক কিরণ তালুকদার, সুরঞ্জন তালুকদার এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন দীপক রজক,সুমন তালুকদার, সিদ্ধার্থ সরকার ও হীরক তালুকদার চয়ন।
টুর্নামেন্টের ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক, কবি ও ছড়াকার অজয় রায় ও সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক তিতাস রায়।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলকে ইউনিয়ন চ্যাম্পিয়ন ট্রফি ও ইউনিয়ন রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়।
স্ব স্ব দলের পক্ষে প্রতিষ্ঠান প্রধান ও দলের কোচ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে ট্রফি গ্রহন করেন।
উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ের বিজয়ী দলগুলো পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।