বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
সিলেট বিভাগ

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের চেষ্টা চালান নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। 

বুধবার (০৮ এপ্রিল) বুধবার পুলিশের হস্তক্ষেপে বাড়ির সীমানার খুঁটি নিজ হাতে বসিয়ে দিয়ে ক্ষমা চেয়ে রক্ষা পান জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া। 

কুলাউড়া থানায় আজিজুল ইসলামের করা অভিযোগ থেকে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জয়চন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি লাল মিয়া ও তার ছেলেরা মিলে ০৬ এপ্রিল রাতে সাংবাদিক আজিজুল ইসলামের বাড়ি জবরদখলের উদ্দেশ্যে সীমানার পাকার খুঁটি তুলে নেয়। রাতে বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওইরাতে আবারও লাল মিয়া এবং তার ছেলেরা মিলে সীমানা বেড়া কেটে তছনছ করে ফেলে এবং বেশ কিছু জায়গা জবরদখল করে। 

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন ও কুলাউড়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আজমল হোসন এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় বিষয়টি নিষ্পত্তি হয়। 

০৮ এপ্রিল বুধবার সরেজমিন তদন্ত করেন এসআই ফাইজুল ইসলাম। তদন্তকালে তিনি ঘটনার সত্যতা পান। এসময় আওয়ামী লীগ নেতা লাল মিয়া ক্ষমা চেয়ে সীমানা খুঁটি এবং বেড়া নিজহাতে যথাস্থানে প্রতিস্থাপন করেন।

এসআই ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা