বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, এমপি কর্তৃক কৃষি প্রণোদনা কমিটির সদস্য আলমগীর হোসেন ভুঁইয়া, কৃষি মনিটরিং কমিটির সদস্য ময়নুল হক বকুল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রঞ্জিত কুমার চন্দ, সাংবাদিক ময়নুল হক পবন ও এস আর অনি চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে পারেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধান (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় উপজেলার ৯ হাজার ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রতি কৃষককে ৫ কেজি উন্নতমানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা