বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুহাইনি চা বাগানের শ্রমিক পঞ্চায়ত কমিটির বিতর্কিত সভাপতি অজিত কৈরির বিরুদ্ধে হতদরিদ্র চা শ্রমিকদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

জানা যায়,  লুহাইনি চা বাগানের হতদরিদ্র চা শ্রমিকদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার তালিকায় অধিকাংশ শ্রমিকদের নাম দিলেও বিকাশ নাম্বার গুলো অজিত কৈরি এবং তার আত্বীয় স্বজনদের দিয়ে দেয়। ফলে সেই টাকা গুলো যখন সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া হয় তখন তার দেওয়া বিকাশ নাম্বার গুলোতে ডুকে যায়। এতে অনেক শ্রমিকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি জানাজানি হলে সভাপতি অজিতের বিরুদ্ধে বঞ্চিত চা শ্রমিকরা সেই সময় নানা আন্দোলন শুরু করে। পরে বাগানের চা শ্রমিক হৃদয় দাশ নামে এক ব্যক্তি বাদি হয়ে অজিত সহ দুই জনের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে গত ২/৭/২০২৫ ইং একটি মামলা নং (২৯৯) দায়ের করেন। এ ঘটনায় বাগানে একাধিক বার অজিতের বিরুদ্ধে শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো সূরাহা হয়নি।সর্বশেষ প্রায় ৪ মাস আগে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলে সভাপতি অজিত কৈরি তার ভুল স্বীকার করে প্রকাশে সবার কাছে ক্ষমা চায় এবং শ্রমিকদের টাকা গুলো ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু চত্বুর অজিত কৈরি বাগানে ফিরে শ্রমিকদের সাথে আবার টালবাহানা শুরু করে দেয়। 

এদিকে অভিযুক্ত অজিত কৈরি গত ৮ এপ্রিল বুধবার মৌলভীবাজার ৫নং আমলি আদালতে গিয়ে জামিনের আবেদন করেন। তবে আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কারাগারে প্রেরণ করেন।

এদিকে অজিত কৈরিকে আদালত কর্তৃক গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে লুহাইনি চা বাগানের চা শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী অনেক শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সভাপতি অজিতের কাছ থেকে নানা প্রতারণা ও আর্থিক অনিয়মের শিকার হয়ে আসছিলেন। আদালতের এ সিদ্ধান্তে তারা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন।

অধিকাংশ চা শ্রমিকরা আশা প্রকাশ করেন, এ ঘটনার মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত হবে এবং অজিত কৈরির সভাপতির পদ বাতিল করে একই সঙ্গে বাগানে দ্রুত চা শ্রমিক পঞ্চায়ত কমিটির নতুন নির্বাচন আয়োজনের দাবি জানান শ্রমিকরা।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা