বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০ হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১ বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়ায় অটো টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে লক্ষ্য করে কমিটির বঞ্চিত সদস্যরা দুর্নীতি, একক আধিপত্য ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ৭ বঞ্চিত সদস্য এসব অভিযোগ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান জাহাঙ্গির, কোষাধ্যক্ষ ছালেক আহমদ, লাইন সম্পাদক জামাল আহমদ, দপ্তর সম্পাদক মিন্টু দাস, সদস্য মাসুদ আহমদ ও বেলাল আহমদ।

লিখিত বক্তব্যে শফিকুর রহমান জাহাঙ্গির বলেন, ২০২৫ সালের ৮ নভেম্বর নির্বাচনের মাধ্যমে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে শপথ গ্রহণের পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক একক আধিপত্য কায়েম করেছেন। অভিযোগে বলা হয়, টিলাগাঁও ইউনিটে ৭৫ হাজার টাকা, গাজীপুরে ১ লাখ ৬১ হাজার টাকা এবং চাতলাঘাট ও কটারকোনা ইউনিটে যথাক্রমে ৩৭ হাজার ও ৩০ হাজার টাকা লেনদেন হলেও কোনো হিসাব পাওয়া যায়নি। নির্বাচিত কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও সভাপতি ও সাধারণ সম্পাদক পুরো অর্থ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন।

জাহাঙ্গির আরও বলেন, সাধারণ সম্পাদক আলমাছ আহমদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ইউনিট থেকে অবৈধ চাঁদাবাজি করেছেন। এ ছাড়া সংগঠনের কার্যালয়ে মদ্যপান এবং অন্যান্য সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে।

সংবাদ সম্মেলনে বঞ্চিত নেতারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তারা জানিয়েছেন, সকল সিদ্ধান্ত কার্যকরী কমিটির মতামতের ভিত্তিতে নেওয়া হোক, সভাপতি ও সম্পাদক একক সিদ্ধান্ত বন্ধ করুন, সকল সদস্যের প্রতি সম্মান নিশ্চিত হোক, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং দ্রুত ব্যবস্থা না হলে সাধারণ শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।

এই সম্পর্কিত আরো

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা

কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে

দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০

হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান

ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১

বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ

শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা