বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ফ্রি ওয়াই-ফাই সুবিধা: সংসদে প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম। তার এ ঘোষণায় উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী জামালগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎এসময় সাইফুল ইসলাম বলেন, জামালগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি দেশে ও প্রবাসে থাকা জামালগঞ্জবাসী একসঙ্গে কাজ করলে আমাদের উপজেলা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে পরিণত হবে।

তিনি আরও বলেন, ভাটির অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব। ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি চাই জামালগঞ্জ হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল উপজেলা।

সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তুলব। কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবো। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের জামালগঞ্জ গড়ে তুলতে পারব। পরিশেষে তিনি উপজেলার সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

‎উল্লেখ্য, সাইফুল ইসলাম জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও নিয়মিত নিজ এলাকায় যোগাযোগ রক্ষা করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়া তিনি যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন বলে জানান।

এই সম্পর্কিত আরো

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম

সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ফ্রি ওয়াই-ফাই সুবিধা: সংসদে প্রধানমন্ত্রী