বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়, অর্ধলক্ষ টাকা জরিমানা

জ্বালানি তেলের অতিরিক্ত মজদু ও মূল্য আদায়ের জন্য ৩ প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, অভিযান চলাকালে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত  দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট দক্ষিণপাড়া এলাকার মৃত জুরু মিয়ার ছেলে বিল্লাল মিয়াকে ২০ হাজার, তার ছেলে শরিফ মিয়াকে ২০ হাজার ও ছয়বাড়িয়া এলাকার মৃত আব্দুল  খালেকের ছেলে জামাল মিয়াকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও তাৎক্ষনিক তা আদায় করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুর ইসলাম সোহাগ।

এই সম্পর্কিত আরো