মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বিসিএস পরীক্ষা উপলক্ষে এসএমপির গণবিজ্ঞপ্তি

সিলেট মহানগরবাসীর জন্য এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম। এই গণবিজ্ঞপ্তি বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে।

সোমবার (৬ এপ্রিল) রাতে তিনি এ গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭, ২৮, ও ২৯ এপ্রিল এবং ৪,৫,৬ ও ৭ মে সিলেট এমসি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হব।

শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত গ্রহণ নিশ্চিত করতে ওই দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে পরীক্ষা শেষের ১ ঘন্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈ চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদক যন্ত্র ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, লাঠি, ছোরা বন্দুক, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত বা অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ সম্পূর্ণ নিষেধ করা হল। পরীক্ষা চলাকালীন এমসি কলেজ এলাকাটি সংরক্ষিত এলাকা বলে গণ্য হবে।

এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম।

এই সম্পর্কিত আরো