মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ

সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম ৩ এপ্রিল স্বাক্ষরিত অফিস আদেশে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে অপসারণ করেন। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসক পরিষদের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগ করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান অরুনদয় পাল ঝলক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে তাজপুর ইউনিয়নে প্রশাসনিক শূন্যতা দেখা দেয়। অনুপস্থিতিতে ৩নং প্যানেল চেয়ারম্যান মো. কবির আহমদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি প্যানেল চেয়ারম্যান পুনর্গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে জেলা প্রশাসন কার্যক্রম সচল রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমানে তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকায় পরিষদের কার্যক্রমে গতি ফিরে আসবে এবং জনসেবা নিশ্চিত হবে।”

স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থবির উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

এই সম্পর্কিত আরো