সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব স্বাস্থ্য অধিদপ্তর - হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ জন ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব ৮ এপ্রিল থেকে শুরু ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট ১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ উদ্ধারে জটিলতা - কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা!
advertisement
সিলেট বিভাগ

ওসমানী বিমানবন্দরে আগুনের সূত্রপাত কীভাবে?

রোববার মধ্যরাতে হঠাৎ আগুন লেগে যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক ব্মিানবন্দরে। মূহয়র্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে বিমানবন্দরজুড়ে দেখা দেয় আতঙ্ক।

তবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। রক্ষা পেয়েছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ স্থাপনা।

প্রশ্ন ওঠেছে আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় অগ্নিকান্ডের ঘটনা ঘটল কীভাবে? বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠেছে।

এ প্রসঙ্গে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) সিলেটের অধিনায়ক ও এডিশনাল ডিআইজি এআরএম আরিফ বলেন, এখনও অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে আমাদের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। মিনটি হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, অগ্নিকান্ডে ইমিগ্রেশন সার্ভার রুমের এসি ফ্রিজসহ সব আসবাব পুড়ে গেছে। তবে বড় ধরণের ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রোববার রাত ১১ টার পরে সার্ভার রুমের দুতলায় হঠাৎ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব

স্বাস্থ্য অধিদপ্তর হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ জন

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব ৮ এপ্রিল থেকে শুরু

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট

১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ

উদ্ধারে জটিলতা কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির

ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা!