সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি করা হয়।
এসময় বিভিন্ন অনিয়মের দায়ে তিতাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, মেসার্স ইমন স্টোরকে ২০ হাজার টাকা এবং মুক্তার স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।