সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সুপারি গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে গত চার বছর ধরে পঙ্গুত্বের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন চার সন্তানের জনক আজির উদ্দিন (৩৩)।
উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের বাসিন্দা আজির উদ্দিন জানান, প্রায় চার বছর আগে সুপারি গাছে উঠার সময় দুর্ঘটনায় পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়। দীর্ঘ ছয় মাস চিকিৎসা নিয়ে বিছানায় থাকার পরও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। চিকিৎসার পেছনে ব্যয় করতে গিয়ে সহায়-সম্বল যা ছিল সবই হারিয়ে ফেলেছেন।
বর্তমানে তিনি স্ট্রেচারের ওপর নির্ভরশীল হয়ে দিন কাটাচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শরীরের পেছনের অংশে ক্ষত সৃষ্টি হয়েছে, যা দিন দিন জটিল আকার ধারণ করছে। এতে তাকে কষ্ট সহ্য করে কাত হয়ে শুয়ে থাকতে হচ্ছে।
সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তার স্ত্রী চার সন্তান নিয়ে চরম কষ্টে দিনযাপন করছেন। সীমিত সামর্থ্যে কোনোভাবে দু’বেলা খাবার জোগাড় হলেও চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে আজির উদ্দিন বলেন, “আমি আর সুস্থ হয়ে দাঁড়াতে পারবো—এ আশা করি না। তবে এই অসুখের চিকিৎসাটা করাতে চাই, যাতে কষ্টটা কিছুটা কমে।”
তিনি দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
আজির উদ্দিন (পঙ্গু)
পিতা: মাহমদ আলী
গ্রাম: উত্তর কলাবাড়ী, কোম্পানীগঞ্জ, সিলেট
বিকাশ/নগদ: 01746-127970