শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০; ১৪৪ ধারা জারি কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত স্বেচ্ছায় অবসর গিয়ে বরখাস্তের খরা কাটলেন ইসি কর্মকর্তা বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময় কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
advertisement
সিলেট বিভাগ

খাল-বিল খনন করে হাওরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: এমপি কামরুল

সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, কৃষকের স্বপ্ন বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বোরো ফসল রক্ষার জন্য বেড়িবাঁধে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। হাওর রক্ষা বেড়িবাঁধে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে হালি ও পাগনার হাওরের নিচু জমি তলিয়ে গেছে। জামালগঞ্জের বৃহৎ দুটি হাওরের তলিয়ে যাওয়া ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে কৃষকেরা নিজ উদ্যোগে সেলু মেশিন বসিয়েছেন। বোরোধান রক্ষার্থে কৃষকের এ উদ্যোগের সাথে আমি একমত পোষণ করছি। এসময় তিনি আর্থিক সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শুক্রবার দুপুরে বোরো ফসলের জলাবদ্ধতা নিরসনে হালির হাওরের লাতলা সুইসগেট ও লেংটার খাড়া এবং পাগনার হাওরের গজারিয়া সুইসগেট ও পাঠামারার খাল পরিদর্শনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএডিসির সেচ পাম্প বসিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য সহজলভ্য হবে। তিনি তলিয়ে যাওয়া ফসল রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ এর এজিএম কে দ্রুত সেচ পাম্প চালু করার নির্দেশ প্রদান করেন। হাওরের জলাবদ্ধতার বিষয়ে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হাওরের খাল ও বিল খনন করা হয় না। খাল- বিল খনন করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, পাউবোর বোর্ড সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান, ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক মাছুম মাহমুদ তালুকদার, সদস্য জুলফিকার চৌধুরী রানা, নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী প্রমূখ।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০; ১৪৪ ধারা জারি

কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক

অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত

স্বেচ্ছায় অবসর গিয়ে বরখাস্তের খরা কাটলেন ইসি কর্মকর্তা

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময়

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন