বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দেওয়ান ব্রিজ সংস্কার বন্ধ, ৪টি উপজেলার লক্ষাধিক মানুষের দূর্ভোগ

ছোট একটি ব্রীজ। দাড়িয়ে আছে ঢাকাদক্ষিণ-হেতিমগঞ্জ দেওয়ান সড়কের লক্ষিপাশা ইউনিয়নের দিঘলটিকি ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা দেওরভাগা নদীর উপর। ছোট এই ব্রীজটি ভেঙ্গেঁ ব্রীজ সংস্কার করে পুননির্মাণের জন্য ২০২২ সালে কর্তৃপক্ষ কাজ শুরু করলে ও বাধসাধে প্রত্নতত্ত অধিদপ্তর।

ব্রীজটি বৃটিশ আমলে নির্মিত হওয়ায় ঐতিহাসিক স্থাপত্য হিসেবে ব্রীজটি রক্ষার জন্য দাবি উঠলে দেখা দেয় ব্রীজ পুননির্মাণের জটিলতা। পরে প্রত্নতত্ত অধিদপ্তরের একটি দল পরিদর্শন করে ঐতিহাসিক পুরাকীর্তি বলে চিহ্নিত করে ব্রিজটি না ভেঙ্গে সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানায়।

এরপরও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করায় বিগত ৪ বছর থেকে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে ঢাকাদক্ষিণ-হেতিমগঞ্জ দেওয়ান সড়কের  গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রীজটি। আর এই জটিলতায় আটকে আছে সিলেট বিভাগের ৩টি উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের বিভাগীয় শহরের যাতায়াতের সহজতর এই সড়কটি। গুরুত্বপূর্ণ

এ সড়কটি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ-হেতিমগঞ্জ দেওয়ান সড়ক নামে পরিচিত, এ সড়কটিতে ব্রীজের কাজ বন্ধ থাকার কারনে মৌলভীবাজার জেলার জুড়ী, বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাতিউরা,তিলপাড়া ও গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার, বাদেপাশা, শরীফগঞ্জ, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, লক্ষণাবন্দ ও লক্ষিপাশা ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের জেলা ও বিভাগীয় শহরে যাতায়াতের সবচেয়ে সহজ সড়ক ছিল এটি। বিকল্প এ সড়কটি ব্রীজের কারনে যোগাযোগ বন্ধ থাকায় মানুষের ভোগান্তির শেষ নেই। চার বছর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

২০২২ সালে সড়কের সংস্কার ও প্রশস্থকরণ কাজ শুরু হয়। এ সময় নতুন করে ব্রীজ নির্মাণ করার জন্য রাস্তার মধ্যেখানে অবস্থিত মুঘল আমলে নির্মিত দেওয়ান পুল অনেকটা ভেঙে ফেলা হয়। ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পুলটি রক্ষার জন্য দাবি উঠলেও বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়নি।

সরজমিনে গিয়ে দেখাযায়, ব্রীজটির একপাশ ভেঙে ফেলা হয়েছে, লোকজন যাতায়াতের জন্য ব্রীজের ভাঙ্গা অংশে স্টিল সিট ও পাকার খুটি দিয়ে ভাঙ্গা অংশে আর মুল ব্রীজে মধ্যে সংযোগ স্থাপন করে করে জনসাধারণ পারাপার হচ্ছেন পাশাপাশি জীবনের ঝুকি নিয়ে মোটর সাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ব্রীজ পার হচ্ছে যা খুবই ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে যানবাহন ব্রীজ পারাপার হতে গিয়ে কয়েকটি দূর্ঘটনা ঘটেছে, কয়েকটি গাড়ী নদীতে পরে যাওয়ার ঘটনাও ঘটেছে।

সম্প্রতি সময়ে  নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সড়ক ও ব্রীজ পরিদর্শন করেন, এ সময় তিনি ঐতিহ্যবাহী দেওয়ান ব্রীজ সংরক্ষণ করে পুননির্মাণ ও ঢাকাদক্ষিণ-হেতিমগঞ্জ রাস্তার সংস্কারের কথা বলেন।

এই সম্পর্কিত আরো