শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি বিপাকে প্রবাসীর পরিবার - জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন দপ্তরে দপ্তরে অভিযোগ - গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ বিশ্ব অটিজম দিবস আজ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে এক রাতেই ৭ গরু চুরি, নিঃস্ব কৃষক আতাই মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জে এক রাতের ব্যবধানে কৃষক আতাই মিয়ার সাতটি গরু চুরি হয়েছে। এতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী হালিমা বেগম (৪৯)।

জানা যায়, ছোট-বড় মিলিয়ে সাতটি গরুই ছিল আতাই মিয়ার একমাত্র সম্বল। জমিতে হালচাষ, ধান মাড়াই ও দুধ বিক্রির মাধ্যমে সংসার চালাতেন তিনি। কিন্তু এক রাতেই সব গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই কৃষক।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো ঘটনার দিন সন্ধ্যায় মাঠ থেকে গরু এনে গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করা হয়। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল চোর গোয়ালঘরের তালা ভেঙে দুধেল গাভি, বকনা, ষাঁড় ও বাছুরসহ মোট সাতটি গরু চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে আতাই মিয়ার স্ত্রী হালিমা বেগম ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

কৃষক আতাই মিয়া জানান, স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েকে নিয়ে তার পরিবার। নিজের কোনো জমি না থাকায় অন্যের জমিতে হালচাষ ও ফসল মাড়াই করেই জীবিকা নির্বাহ করেন। তার সাতটি গরুই ছিল আয়ের প্রধান উৎস। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য অন্তত আড়াই লাখ টাকা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চোরচক্রকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান জানান, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি

বিপাকে প্রবাসীর পরিবার জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে!

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন

দপ্তরে দপ্তরে অভিযোগ গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

বিশ্ব অটিজম দিবস আজ

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫