বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেলিমের সমর্থনে ৫ গ্রামের মতবিনিময় সভা

সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিমের সমর্থনে পাঁচ গ্রামের বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গন্ধার কাপন গ্রামের শাহিন আহমেদের বাড়িতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বর্ণপদকপ্রাপ্ত দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন। ফখরুল ইসলামের সঞ্চালনায় সভায় গন্ধার কাপন, গোবিন্দপুর, রামকৃষ্ণপুর, ধোপাখলা ও দতা-একাতিরা গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় মুরব্বিদের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ আলী, সীতাব আলী, লালা মিয়া, হারিস উল্লাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্ছু, আবদুল কুদ্দুস, বশির উদ্দিন আহমদ, চান মিয়া, গোলাম জবদানী ও শ্রমিক নেতা সাহিদ আলীসহ অনেকে। এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল ইর্শাদ লতিফিয়া মাদ্রাসার সাবেক সভাপতি বশির উদ্দিন আহমেদ এবং দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সম্ভাব্য প্রার্থী জসিম উদ্দিন সেলিম বক্তব্য দেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল তিনি দেশে ফিরবেন। এদিন তাকে এলাকাবাসীর পক্ষ থেকে বিশ্বনাথে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশে ফেরার পর তিনি উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, তিনি ইতোমধ্যে বিএনপির সমর্থনে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো