বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার অভিযোগে গ্রেপ্তার মারুফ-জুয়েল সিলেটের মাঝপাড়ায় বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার বিশ্বনাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেলিমের সমর্থনে ৫ গ্রামের মতবিনিময় সভা লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪ ফুট লম্বা বিশালাকার অজগর ক্ষেতের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু জামালগঞ্জে ২ হাজার লিটার ডিজেল জব্দ, অভিযুক্তের শাস্তি না হওয়ায় জনমনে ক্ষোভ আ. লীগ সরকারের আমলে মেগা দুর্নীতি হয়েছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার বাস্তবায়নে দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় স্টেডিয়ামের ব্যবস্থাপনা এবং জরাজীর্ণ অবস্থাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। 

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে৷ এ-কারণে সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা এবং জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক।

প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদক মুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি সাংবাদিকদের জানান, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ের সাতটি ইভেন্টকে নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছে সরকার। একই দিনে দেশের ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন।

সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে জানিয়ে বলেন, গত একবছরে দেশের হয়ে পদক জেতাদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া আওতায় আনা হয়েছে, আগামী ৭ দিনের ভিতরেই বাকি ৫০০জনকে প্রদান করা হবে।

মঙ্গলবার সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের পরাজয় নিয়ে তিনি বলেন, হেরে গিয়েছে এতে হতাশ কোনো কারণ নাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা অতীতকে মনে রাখব, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

তিনি বলেন, হার-জিত থাকবেই। বর্তমান সরকারের চিন্তা অনুযায়ী- আগামীর ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি, শ্যুটিং থেকে শুরু করে সকল স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।

সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।

এর আগে দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার অভিযোগে গ্রেপ্তার মারুফ-জুয়েল

সিলেটের মাঝপাড়ায় বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার

বিশ্বনাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেলিমের সমর্থনে ৫ গ্রামের মতবিনিময় সভা

লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪ ফুট লম্বা বিশালাকার অজগর

ক্ষেতের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালগঞ্জে ২ হাজার লিটার ডিজেল জব্দ, অভিযুক্তের শাস্তি না হওয়ায় জনমনে ক্ষোভ

আ. লীগ সরকারের আমলে মেগা দুর্নীতি হয়েছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

সরকারের অঙ্গীকার বাস্তবায়নে দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন