মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটের কৃতি সন্তান ডা. খলিলুর রহমানকে মালয়েশিয়ায় সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সম্ভাব্য মেয়র শাহ তাজুলের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ বিশ্বনাথে ফ্যানের সঙ্গে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার ট্রাম্পকে নিজের ঘর সামলাতে বললেন ইরানের প্রেসিডেন্ট ‘দালালরা আমার ছেলেকে মেরে ফেলেছে, লাশও পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে’ মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি - প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সম্ভাব্য মেয়র শাহ তাজুলের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এবং সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘প্রজেক্ট আল কোরআন বিতরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পৌর শহরের বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে ৩৫ কপি নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এর আগে ৬ ধাপে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ও এতিমখানায় নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের ৭ম ধাপে পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের কৃতি সন্তান শাহ তাজুল ইসলামের উদ্যোগে বিতরণ সম্পন্ন হয়।

সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত অনুষ্ঠানে বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম এর হাতে উপহারের কোরআন শরীফগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নজির আহমেদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি কামরুল ইসলাম দুলাল, সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, বর্তমান সহ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এই প্রসঙ্গে শাহ তাজুল ইসলাম বলেন, “আমি আমৃত্যু ইসলামিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই। এ ধরনের কার্যক্রম সফল করতে সর্বমহলের সহযোগিতা প্রয়োজন। রেসকিউ লাইফ ফাউন্ডেশন আমাকে এ কাজে সহযোগিতা করায় তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকেও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের উদ্যোগকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটের কৃতি সন্তান ডা. খলিলুর রহমানকে মালয়েশিয়ায় সংবর্ধনা প্রদান

বিশ্বনাথে সম্ভাব্য মেয়র শাহ তাজুলের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

বিশ্বনাথে ফ্যানের সঙ্গে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার

ট্রাম্পকে নিজের ঘর সামলাতে বললেন ইরানের প্রেসিডেন্ট

‘দালালরা আমার ছেলেকে মেরে ফেলেছে, লাশও পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে’

মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন

শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের

সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট

বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর