সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, সড়ক নিরাপত্তা এবং আসন্ন বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান, তেলীখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, বিজিবির কালাসাদেক বিওপির কমান্ডার জালাল আহমদসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সভাপতি।