সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি - প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা প্রেস ব্রিফিংয়ে শিশির মনির - অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল: আমিরসহ বিভিন্ন মহলের শোক হাম আতঙ্কে সিলেট: হাসপাতালে ২০, নতুন শনাক্ত ৪
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে ওএমএসের চাল পাচার: সাবেক ছাত্রদল নেতা রতন কারাগারে

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)’র চাল পাচারের অভিযোগে আটক হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক। জাকারিয়া চৌধুরী রতন করাব ইউনিয়নের ডিলার হিসেবে নিযুক্ত ছিলেন। সে করাব গ্রামের মৃত কছির মিয়া ছেলে।

জানা যায়- রতন ডিলার নিযুক্ত হওয়ার পর থেকেই সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নয়-ছয় করে আসছিলেন। গেল কয়েক দিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় নানা আলোচনার সমালোচনার সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে রোববার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতে নাতে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৮টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচার হওয়া চাল উদ্ধার করে সেনাবাহিনী। পরে রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, ‘১৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়। আমরা তার লাইসেন্স বাতিলের জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দেব’।

এই সম্পর্কিত আরো

মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন

শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের

সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট

বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

প্রেস ব্রিফিংয়ে শিশির মনির অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল: আমিরসহ বিভিন্ন মহলের শোক

হাম আতঙ্কে সিলেট: হাসপাতালে ২০, নতুন শনাক্ত ৪