সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি - প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা প্রেস ব্রিফিংয়ে শিশির মনির - অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল: আমিরসহ বিভিন্ন মহলের শোক হাম আতঙ্কে সিলেট: হাসপাতালে ২০, নতুন শনাক্ত ৪
advertisement
সিলেট বিভাগ

এডভোকেট মনিরের ওপর হামলা: সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মনির উদ্দিন এর উপর সন্ত্রাশী হামলার প্রতিবাদে ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোমবার বেলা ২ টায় জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের।

সমিতির যুগ্ম-সম্পাদক-১ এডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট হেদায়েত হোসেন তানবীর এর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সাবেক জি.পি. এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার, এডভোকেট মোহাম্মদ আকমল খান, এডভোকেট মুমিনুর রহমান (টিটু), এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, এডভোকেট মাছুম আহমদ, এডভোকেট এ.এইচ ওয়াশিম, এডভোকেট আজীম উদ্দিন।

মানববন্ধনে বক্তারা এডভোকেট মনির উদ্দিনের উপর এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি একটি সালিশ বৈঠকে মিমাংসার উদ্দেশে বসেছিলেন। সেখানে তাকে হত্যার উদ্দেশে দূস্কৃতিকারীরা প্রাণে মারার উদ্দেশে হামলা করেন। তিনি অল্পের জন্য রক্ষা পেলেও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্ঠানমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট পান্না লাল দাস, সহ সভাপতি এডভোকেট আব্দুস সোয়েব আহমদ, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট ঝুমকি পুরকায়স্থ, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ, সহঃ নির্বাচন কমিশনার এডভোকেট আবুল কালাম আজাদ রিপন, এডভোকেট মোঃ নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট সৈয়দা হেলেন বেগম, সহ-সম্পাদক এডভোকেট মোঃ জাহিদুল হক জাবেদ, এডভোকেট মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, এডভোকেট জিয়াউল হক মোস্তাক, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, এডভোকেট মোঃ আতিকুর রহমান, এডভোকেট এ.এস.এম আব্দুল গফুর, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ জুয়েল ও এডভোকেট মোঃ ওবায়দুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট রব নেওয়াজ রানা এডভোকেট মোহাম্মদ আজমল হোসেন, এডভোকেট একরামুল হাসান (শিরু), এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট জয়াশী দাস জয়া, এডভোকেট আলাউদ্দিনসহ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

মহাজনপট্টি থেকে গ্রেপ্তার লিটন

শাল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ সদস্যের

সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট

বর্ষবরণে এবারও ‘মঙ্গল’ বাদ, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর আকুতি প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের টাকা অন্য হিসাবে স্থানান্তর

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

প্রেস ব্রিফিংয়ে শিশির মনির অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকাল: আমিরসহ বিভিন্ন মহলের শোক

হাম আতঙ্কে সিলেট: হাসপাতালে ২০, নতুন শনাক্ত ৪