সিলেটের কাজিরবাজার থেকে রাব্বি ও রায়হান নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জন ছিনতাই মামলায় সন্দেহভাজন আসামি বলে দাবি পুলিশের।
সোমবার (৩০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাপুলিশ তাদের গ্রেপ্তার করে।
জাহিদুল ইসলাম রাব্বি (৩০) সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে আর রায়হান ওরফে লাহিন (৩০) কোতোয়ালী থানার আখালিয়া নেহারীপাড়া ডি ব্লকের তারেক মিয়ার কলোনীর ২৭নং বাসার ধনাই মিয়া ও আজিজুন নেছার ছেলে।
তারা কোতোয়ালী মডেল থানায় ২০২৫ সালের ২৩ জানুয়ারী দায়েরকৃত অভিযোগের (নং ৫১) তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি।
তাদের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে রাব্বির বিরুদ্ধে ৮টি চুরির ও রায়হানের বিরুদ্ধে ২টি মারামারির মামলা পাওয়া গেছে।
দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।