সিলেটের কোতায়ালী থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে দুই চাদাঁবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার কার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন চেঙ্গাটি এলাকা মৃত শেখ আব্দুস সোবহান ও ফিরোজা খাতুনের ছেলে, বর্তমানে ছড়ারপার এলাকার কমিশনার কলোনীর বাসিন্দ ইউসুফ মিয়া (৩৬) এবং ভৈরব থানাধীন সাদেকপুর এলাকার মৃত কফিল উদ্দিন শেখ ও আফেলা বেগমের ছেলে আব্দুল সাত্তার (৩৭)।
পুলিশ জানায়, অভিযানের সময়ে উপস্থিত হকার ও ব্যবসায়ীদের কাছ থেকে তারা দুজন দীর্ঘদিন ধরে নিয়মিত প্রশাসনের নাম ব্যবহার করে বন্দরবাজার এলাকার আশপাশের বিভিন্ন হকারের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করছিলেন।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা (নং-৬১/২৯/০৩/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম।