সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল কম দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।স্থানীয় খবর
শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
এসময় উপজেলার ফেরীঘাট এলাকার চাল ডিলার মাসুদুল ইসলাম রুপনের দোকানে অভিযান চালিয়ে প্রত্যেক বস্তায় বিভিন্ন মাপে চাল কম পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ৪১বস্তায় বিভিন্ন মাপে চাল কমানো হয়েছিলো যার পরিমাণ মোট ১৬২ কেজি। দোকানের মেঝেতে রাখা হয়েছিল আরো প্রায় ৫২কেজি।
উপস্থিত ম্যাজিস্ট্রেটের নির্দেশে চালের বস্তাগুলো জব্দ এবং মাসুদুল ইসলাম রুপন নামক ডিলারের ডিলারশিপও বাতিল করা হয়েছে।