রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন - দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা রাহুল অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু - নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি

সিলেটের বিশ্বনাথে শনিবার দিবাগত (২৮ মার্চ) রাতে মসজিদ ও মাজারে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া জামে মসজিদের প্রধান গেটের তালা কেটে দুটি দানবাক্স এবং পশ্চিম শ্বাসরাম গ্রামের ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ ওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল হযরত ছরমউদ্দিন আউলিয়ার মাজারের দানবাক্সের চেইনের তালা কেটে পুরো দানবাক্স নিয়ে যায়।

পাশাপাশি দুটি চুরির ঘটনা একই রাতে ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সরুয়ালা ননকীপাড়া গ্রামের বাসিন্দা অলি আহমদ বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় মসজিদের প্রধান গেটের তালা কেটে মসজিদে ঢুকে দুটি দানবাক্স চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় মসজিদের হুজরার তালা কেটে ভেতরে ঢুকে ইমামের মালামাল এলোমেলো করে দেয় তারা।

পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা নুরুজ আলী বলেন, ফজরের নামাজ পড়ে মাজারের বৈদ্যুতিক লাইটের সুইচ বন্ধ করতে গিয়ে দেখি, মাজারের দানবাক্সের চেইন কেটে পুরো বাক্সটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, দুটি বিষয়ই আমি গুরুত্বসহকারে দেখছি। পুলিশ ঘটনাস্থলে যাবে এবং টহল জোরদার করা হবে।

এই সম্পর্কিত আরো

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয়

সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা রাহুল

অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি

ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ