জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গোপেশ রঞ্জন তালুকদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার সকাল সাতটায় তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। পরে সকাল ১২ টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা শেষে জামালগঞ্জ শ্মশানে শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন করা হয়।
রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ থানার এসআই সুব্রত রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
এছাড়াও এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, শফিকুল ইসলাম কলমদর, আলতাব আলী, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য দ্বীপক রঞ্জন তালুকদার, সাবেক মহিল ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
নিহত বীর মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানাযায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি একজন সৎ ও মানবিক শিক্ষক হিসেবে সমাজে বেশ পরিচিতি রয়েছেন। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।