রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়

সিলেটের কানাইঘাট উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি বা অবৈধভাবে মজুদ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার।

শনিবার (২৮ মার্চ) দুপুরে তিনি থানা পুলিশকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী সুরইঘাট বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় একটি জ্বালানি তেলের দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে লাইসেন্সধারী ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কানাইঘাটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে তেল মজুদ বা বেশি দামে বিক্রি করলে উপজেলা প্রশাসনকে দ্রুত অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট