শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন পৃথক দুই দফায় অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলার লালাখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত ভারী নৌকা ধ্বংস করা হয়। ধ্বংসকৃত নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়।

পরবর্তীতে একই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের পেছনের এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারায় দুইটি মামলায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নবী ইসলাম আমিন (১৯), পিতা: মসকত আলি, গ্রাম: ২ নং লক্ষীপুর এবং নূরউদ্দিন ইসলাম (৪৫), পিতা: মৃত কাশেম আলি, গ্রাম: চারিকাটা ভিত্রীখেল।

এ সময় পৃথক দুইটি অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।”

এই সম্পর্কিত আরো

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট

কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়