বুধবার, ২৫ মার্চ ২০২৬
বুধবার, ২৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে পুলিশের কাছ থেকে মার্ডার মামলার পলাতক আসামী ছিনিয়ে নিলো স্বজনরা

বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে সোমবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের কাছ থেকে মার্ডার মামলার পলাতক আসামী মোঃ ফজল মিয়া (৫০) ছিনিয়ে নিয়েছেন তার আত্মীয়স্বজন ও স্থানীয় প্রভাবশালী নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং থানার এএসআই ইমরুলের নেতৃত্বে পুলিশের একটি দল মন্দরী বাজারে অভিযান চালিয়ে ফজল মিয়াকে আটক করেন। তবে গাড়ীতে তোলার পরপরই আত্মীয়স্বজন এবং স্থানীয় বিএনপি নেতাদের কয়েকজন পুলিশকে ঘেরাও করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে আসামী ফজল মিয়াকে ছিনিয়ে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়ার্ড বিএনপি নেতা জানান, পুলিশ ফজল মিয়াকে আটক করলেও ১৫/২০ জন লোক পুলিশের গাড়ী ঘিরে ধরে তাকে ছিনিয়ে নেয়। পুলিশ অবস্থা বেগতিক দেখে আসামীকে ছেড়ে দিয়ে চলে যায়।

ফজল মিয়া জলফু মিয়ার হত্যার মামলার পলাতক আসামী। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে কয়েক বছর আগে দেশে ফেরেন তিনি। স্থানীয় ইউপি সদস্যদের তথ্য অনুযায়ী, ছিনতাই ঘটনায় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দ জড়িত ছিলেন।

এ বিষয়ে এএসআই ইমরুল জানান, “আমি সঙ্গীয় দুইজন ফোর্সসহ পরোয়ানাভুক্ত আসামীকে আটক করতে গিয়েছিলাম। খবর পেয়ে আসামী পালিয়ে যায়। তাকে গ্রেফতার করতে গেলে প্রাণের ঝুঁকি থাকত। তবে অচিরেই তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হবে।”

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এই ঘটনার বিষয়ে জানান, তার জানা মতে এই ধরনের ঘটনা ঘটেনি।

এই সম্পর্কিত আরো