সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্টানে

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাওঃ হাবিবুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় অমান্য করে সরকার জুলাই সনদ নিয়ে টাল বাহনা শুরু করেছে। এটি চলতে পারে না। শ্রীঘ্রই জুলাই সনদের আলোকে জাতীয় সংসদে সংস্কার অধিবেশনের মাধ্যমে ইহা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যতায় দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে র্দুবার আন্দোলন গড়ে তুলা হবে।

সোমবার বিকাল ৪টায় কানাইঘাট পৌরশহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যেগে আয়োজিত ঈদপুর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান। 

তিনি আরো বলেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দেশের মানুষ জামায়াতে ইসলাম সহ ১১দলীয় ঐক্যজোটকে ভোট দিয়েছে। যা স্বীকার করেছেন সাবেক উপদেষ্টা রেজওয়ানা। এ সময় পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা তাজ উদ্দিন এবং পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জয়নাল আবেদীন, জেলা উত্তরের নায়েবে আমির মাওলানা ফয়জুল্লাহ বাহার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুক আহমদ, শাহাপরাণ থানা জামায়াতে ইসলামের আমির শামীম আহমদ, জেলা ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি আবু আয়ুম মঞ্জু।

বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা শরীফ আহমদ, মাওলানা ফয়ছল আহমদ, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা ছয়ফুল আলম, মাওলানা বিলাল আহমদ, জামায়াত নেতা একেএম ওলিউল্লাহ, আব্দুল রহিম, মাওলানা মখতার আহমদ, মাওলানা ওমর ফারুক।

সভায় নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঠে ময়দানে আরো সক্রিয় এবং তৃর্ণমূল পর্যায়ে দলের প্রতিটি শাখাকে ঢেলে সাজানো সহ আগামী স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নেওয়ার আহবান জানান।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?