গনপ্রজাতস্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুন করিব বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে উদ্যোক্তাকে স্বাগত জানানো উচিৎ। যেকোন ভাল উদ্যোগ এর সুফল আমরা সবাই ভোগ করবো। তাই উন্নয়নের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার প্রধান তারেক রহমান বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। সিলেটেও ব্যাপক উন্নয়ন হবে।
রবিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের খাশীপাড়া আং হান্নান সোনা মিয়া ও সুরেজা বেগম স্মরণে এতিমখানা ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাশীপাড়া আং হান্নান সুরেজা বেগম এতিমখানা ও মসজিদ নির্মানের উদ্যোগ গ্রহন করায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিককেও ধন্যবাদ জানান তিনি।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক এর সভাপতিত্বে ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুখ, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, লামা কাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মানিকসহ অনেকেই।
অনুষ্ঠান শেষে তিনি ভাড়েরা গ্রামের সৈয়দ এনামুল হক (পীর এনাম)সহ উপজেলার একাধিক নেতাকর্মীদের বাড়িতে গিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।