বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ১৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

সিলেটের কানাইঘাট উপজেলাতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল ভারতীয় ‘অফিসার চয়েস’ মদসহ হুসন আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হুসন আহমদ উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নালুহারা) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুইচগেট সংলগ্ন ডাইকের ওপর রাখা একটি চটের বস্তা তল্লাশি করে ১৫০ বোতল ভারতীয় ‘অফিসার চয়েস’ মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হুসন আহমদকে গ্রেফতার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরও দুই সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই সোহাগ চৌধুরী বাদী হয়ে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কোথাও মাদক, ইয়াবা বিক্রি বা জুয়ার আসর বসলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরো