বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে ফসলরক্ষা বাঁধে স্লুইচগেট নির্মান : ১২ বছর ধরে নষ্ট, দূর্ভোগ

বোরো ফসল রক্ষায় ১ যুগ পূর্বে তৈরি সুনামগঞ্জের তাহিরপুরের শমসার হাওরে বৈঠাখালী বাঁধে তৈরি করা হয় স্লুইচগেট। সেই স্লুইচগেট নির্মান হলেও নেই সুইজ।  দায়িত্বশীলগন সঠিক ভাবে তৈরী না করায় এক ফসলী বোরো জমি নিয়ে দূর্ভোগে পরেছে হাজার হাজার কৃষক। কিন্তু দায়িত্বশীল কতৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে ১৫ টি গ্রামের ২ হাজারের অধিক কৃষি। স্লুইচগেটটি মেরামতের দাবিতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও বাজারে গত শুক্রবার (১০ জানুয়ারি)দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হবি, মোহাম্মদ লায়েছ মিয়া,মনুর উদ্দিন, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, মোরশিদ আলম, লাল মিয়া, সুরুজ মিয়া, ফেনু মিয়া, আবুল কালাম, কামাল হোসেন, আল আমিন, হোসেন মিয়া, রেনু মিয়া প্রমুখ।

মোরশেদ আলম সাদ্দাম সহ অনেকেই জানান, শমসার হাওরে ১৩ শত ৭০ একর(১০০ শতাংশে এক একর)জমিতে ১৫ গ্রামের ২ হাজারের অধিক কৃষক জমি চাষাবাদ করে। ১৫ সালে ও ১৭ সালে পাহাড়ী ঢলের পানিতে সম্পূর্ণ বোরো ফসল পানিতে ডুবে যায়। প্রতি বছর এই স্লুইচগেট মেরামত করার জন্য দাবি জানালেও দায়িত্বশীল কতৃপক্ষ ব্যবস্থা করবেন বললেও কোনো কাজ হয় না। ১০টি কপাটের মধ্যে ৫ টি নষ্ট হয়ে পরে আছে এক যুগেরও বেশি সময় ধরে। আমাদের দাবী বার বার উপেক্ষিত হচ্ছে আর আমরা হাজার হাজার কৃষক পাহাড়ি ঢলের পানি আসলেই এই স্লুইচগেট দিয়ে শমসার হাওরে পানি প্রবেশ করে কোনো ভাবেই আটকানো যায় না। ফলে কষ্ট ফলানো বোরো ধান পানিতে তলিয়ে ক্ষতির শিকার হচ্ছি। শুনেছি ২০২২ সালে ২২ লাখ টাকা বরাদ্দ হয়েছিল স্লুইচগেট কমিটির কাছে। এছাড়াও একেই সালে আফার এর কাজ করতে তিন কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হলেও কোনো কাজ হয়নি। কিন্তু কোনো কাজ হয়নি। 

কৃষক হাবিবুর রহমান হবি জানান, স্লুইচগেট এখনেই সময় মেরামতের পরে সময় পাওয়া যাবে না। শমসার হাওরে পানি প্রবেশ করা বন্ধ করতে ও কপাট গুলো মেরামত দ্রুত করার প্রয়োজন পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ার দেন কৃষকদের পক্ষ থেকে। আমাদের জীবন জীবিকা প্রধান ফসল অকালে তলিয়ে গেলে আমরা বাচঁবো না।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, এই বিষয়ে খোঁজ খবর নিয়ে কৃষকদের স্বার্থে স্লুইচগেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কতৃপক্ষকে বললো যাতে দ্রুত পদক্ষেপ নেয়। হাওরে ফসলের কোনো ক্ষতি না হয় তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী