একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ।
এরপর একে একে উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড,বানিয়াচং থানা ও ফায়ার সার্ভিসের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৫২ সালের ভাষা শহীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নিরবতা পালন করে সকল ভাষা শহীদদের সম্মান প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এমপি আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন,একুশ হলো বাঙ্গালী জাতির অধিকার আদায়ের দিন। সর্বস্তরের মানুষ একুশের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।