বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় মহান ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, কুলাউড়া থানার এসআই প্রদ্যুৎ চৌধুরী, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী ও নাজমুল বারী সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরো