বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে অটোরিকশা দৌরাত্ম্য: সড়কেই ঝরল বৃদ্ধার প্রাণ

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ললোয়ারচর গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধার মৃত্যু ও চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বালা (৬৫) শাল্লা উপজেলার বোলানগর গ্রামের বাসিন্দা ও সুকেশ দাসের স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে ললোয়ারচর গ্রামে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন— সিপা দাস (১৩), পুলনা দাস (৩০), নির্জন দাস (৬) ও নিকলেট দাস (২৫)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ সড়ক দিয়ে চলাচলের সময় অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পারুল বালা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ফিটনেসবিহীন অটোরিকশা চলাচল ও অদক্ষ চালকের কারণেই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

এই সম্পর্কিত আরো