মৌলভীবাজারের কুলাউড়ায় উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অণুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল সেনগুপ্ত, সিনিয়র শিক্ষক মো: আনিসুর রহমান, মো: শফিকুর রহমান, কল্পনা রানী দেব, মনসুর আহমদ তালুকদার, অভিভাবক সদস্য মীর মঈন উদ্দিন আকবর।
বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মো: হাফিজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শামীম, গীতাপাঠ করে ঐশি চন্দ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন এহতেশামুল হক মেহের, ফাতেমা জান্নাত তানহা, মাহদীন আলভী। কবিতা আবৃত্তি করে অষ্টম শ্রেণির ছাত্রী আফরিন চৌধুরী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আব্দুল আহাদ, চন্দন কুমার শীল।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন। তারা বিদ্যালয়ের বরাদ্দকৃত ভবন দ্রুত নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।