মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দাবি আদায় না হওয়া পর্যন্ত কানাইঘাট বাজারে মাছ বিক্রি বন্ধ

পুরাতন মাছ বাজার ফিরিয়ে দেওয়ার দাবিতে কানাইঘাট বাজার-এ মাছ বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সোমবার থেকে তারা ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করছেন। এতে মাছ কিনতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

জানা গেছে, পুরোনো নির্দিষ্ট স্থানে মাছ বিক্রির সুযোগ পুনর্বহালের দাবিতে সোমবার দুপুরে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। পরে বাজারে এসে তারা মাছ বিক্রি বন্ধ ঘোষণা করেন।

মাছ ব্যবসায়ীদের দাবি, প্রায় শত বছর ধরে তারা বাজারের নির্দিষ্ট স্থানে মাছ বিক্রি করে আসছেন। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ সংস্কারের কথা বলে তাদের স্থান পরিবর্তন করে সেখানে সবজি ব্যবসায়ীদের বসিয়েছে। এতে তারা ক্ষুব্ধ হন। পূর্বের স্থানে পুনর্বাসন না করা হলে অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের এ কর্মসূচিতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। ক্রেতারা জানান, সামনে রমজান মাস—এ অবস্থায় বাজারে মাছ না পাওয়া বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করবে। দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল জানান, তোহা বাজারের মাধ্যমে মাছ ও সবজি ব্যবসায়ীদের পুনর্বাসন করা হয়েছে। তবুও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।

এই সম্পর্কিত আরো