মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গণভোটে সুনামগঞ্জ-২ ব্যতিক্রম, ‘না’ ভোটে বিজয়

সুনামগঞ্জ জেলায় জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫ এবং সংশ্লিষ্ট প্রস্তাবসমূহের সম্মতিসূচক প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে ‘হ্যাঁ’ এবং একটিতে ‘না’ ভোট জয়ী হয়েছে। জেলার একমাত্র ‘না’ জয়ী আসন সুনামগঞ্জ-২।

জেলায় মোট ১০ লাখ ৬৫ হাজার ৮১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোট ৮ লাখ ৯১ হাজার ৬৩৪টি। ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫ লাখ ৭৫ হাজার ২৫০ এবং ‘না’ ভোট পেয়েছে ৩ লাখ ১৫ হাজার ৩৮৪। বাতিল হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৮৫ ভোট।

সুনামগঞ্জ-১ আসনে ২ লাখ ৬১ হাজার ৯০১ জন ভোট দেন (৫২.২২ শতাংশ)। বৈধ ভোট ছিল ২ লাখ ১২ হাজার ৫০৭টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ১ লাখ ৪২ হাজার ৮১৩ এবং ‘না’ ৬৯ হাজার ৬৯৪ ভোট পায়। বাতিল ভোট ৪৯ হাজার ৩৯৪—যা দেশের মধ্যে সর্বোচ্চ।

সুনামগঞ্জ-২ আসনে ১ লাখ ৬৬ হাজার ৪৮৬ জন ভোটার অংশ নেন (৫৪.৪ শতাংশ)। বৈধ ভোট ১ লাখ ৩৮ হাজার ২৩৩টি। এখানে ‘না’ ভোট পেয়েছে ৭০ হাজার ৮২৩ এবং ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৬৭ হাজার ৪১০। বাতিল ভোট ২৮ হাজার ২৫৩টি।

সুনামগঞ্জ-৩ আসনে ১ লাখ ৬৪ হাজার ৫০১ জন ভোট দেন (৪৪.০১ শতাংশ)। বৈধ ভোট ১ লাখ ৩৮ হাজার ৬৯৩টি। ‘হ্যাঁ’ পেয়েছে ৯৩ হাজার ২৭৪ এবং ‘না’ পেয়েছে ৪৫ হাজার ৪১৯ ভোট। বাতিল ২৫ হাজার ৮০৮।

সুনামগঞ্জ-৪ আসনে ২ লাখ ৯ হাজার ৩৩৬ জন ভোট দেন (৫৬.২৫ শতাংশ)। বৈধ ভোট ১ লাখ ৭৭ হাজার ৭৪৭টি। ‘হ্যাঁ’ ১ লাখ ২৩ হাজার ৮২৯ এবং ‘না’ ৫৩ হাজার ৯১৮ ভোট পায়। বাতিল ৩১ হাজার ৫৮৯।

সুনামগঞ্জ-৫ আসনে ২ লাখ ৬৩ হাজার ৫৯৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন (৪৯.৯৭ শতাংশ)। বৈধ ভোট ২ লাখ ২৪ হাজার ৪৫৪টি। ‘হ্যাঁ’ ১ লাখ ৪৭ হাজার ৯২৪ এবং ‘না’ ৭৬ হাজার ৫৩০ ভোট পায়। বাতিল ৩৯ হাজার ১৪১টি।

প্রসঙ্গত, বাংলাদেশ-এ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়েছে।

এই সম্পর্কিত আরো