বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান
advertisement
সিলেট বিভাগ

সোনারপাড়া থেকে ৯ দিন ধরে নিখোঁজ কিশোর তুহিন

সিলেট মহানগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকা থেকে তুহিন মিয়া (১৫) নামের এক কিশোর ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে।৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে ব্যবসার কাজে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

নিখোঁজ তুহিন মিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ডের সোনারপাড়ার নবারুন ১৬৪নং বাসার বাসিন্দা মো. সেবুল মিয়ার ছেলে। তাদের মূল বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সদর এলাকায়। তুহিন পেশায় একজন আচার বিক্রেতা; সে নগরীর শিবগঞ্জ এলাকায় পায়ে হেঁটে আচার বিক্রি করতো।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন বিকেলে তুহিন ব্যবসার কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু ৮ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তুহিনের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

নিখোঁজ তুহিনের শারীরিক বর্ণনা: তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মাথার চুল কালো। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এই ঘটনায় তুহিনের পিতা মো. সেবুল মিয়া গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) এসএমপির শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৬০৮।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ওই কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে শাহপরান থানায় অথবা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর

শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি

জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান