বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান সিলেট মহানগরীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৫ জন আটক
advertisement
সিলেট বিভাগ

ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় কান কেটে নিল আসামিপক্ষের নারী

শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার না করার জেরে সুনামগঞ্জে দা’য়ের কোপে ধর্ষিতা শিশুর মায়ের কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে তাজনগর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্বে দায়ের করা একটি শিশু ধর্ষণ মামলার আসামিরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুর মাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডি করার পর থেকেই আসামিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।

এরই জেরে শনিবার বিকেলে ধারালো দা দিয়ে কোপ মেরে ধর্ষিতা শিশুর মায়ের একটি কান বিচ্ছিন্ন করে দেয় আসামিপক্ষের এক নারী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর সুনামগঞ্জ সদর মডেল থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ–এর নির্দেশনায় এসআই অভিজিৎ ও এসআই মিজানসহ নারী পুলিশ সদস্যরা অভিযান চালান। অভিযানে ঘটনায় জড়িত দুই নারীকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়েছে। এবং দা'য়ের কোপে কান বিচ্ছিন্ন হওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর

শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি

জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান

সিলেট মহানগরীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৫ জন আটক