বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে জামানত হারিয়েছেন ১২ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে একজন, সুনামগঞ্জ-২ আসনে একজন, সুনামগঞ্জ-৩ আসনে পাঁচজন, সুনামগঞ্জ-৪ আসনে দুজন এবং সুনামগঞ্জ-৫ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচনি আইন অনুযায়ী মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর কোনো প্রত্যাহার গ্রহণযোগ্য নয় বলেও জানান জেলা প্রশাসক।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, সুনামগঞ্জ-১ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ আসনের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।

সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের কমিউনিস্ট পার্টির প্রার্থী (কাঁস্তে) প্রতীকের নিরঞ্জন দাস খোকন।

সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি), খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল)।

সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনের জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল, ইসলামী আন্দোলনের প্রার্থী শহীদুল ইসলাম পলাশী।

সুনামগঞ্জ-৫ ছাতক–দোয়ারাবাজার আসনের জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম, এনপিপির প্রার্থী আজিজুল হক ও খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদিরের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর

শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি

জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল: এটিএম আজহারুল

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

কেন এবং কীভাবে ইলিয়াস আলী গুম, রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান