বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

মসজিদের মিম্বর থেকে সংসদ সদস্য হলেন মুফতি আবুল হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত সিলেট ৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দেওয়াল ঘড়ি মার্কার প্রতিনিধি মুফতী মোহাম্মদ আবুল হাসান ৯৫৮১ ভোটের ব্যবধানে জয়ী হন।

এই আসনে বিএনপির জোট মনোনীত জমিয়তের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, জামায়েতর ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিস প্রার্থী মুফতী মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুন এবং মুসলিম লীগের প্রার্থী মোঃ বিলাল উদ্দিন এই চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই আসনে ত্রিমুখী প্রতিযোগিতা হয়েছে। 

পোস্টাল ভোট সহ দুই উপজেলার প্রাপ্ত ফলাফল হচ্ছে- দেওয়াল ঘড়ি মার্কার প্রতিনিধি মুফতী মোহাম্মদ আবুল হাসান ৭৯৩৫৫ টি ভোটে সংসদ সদস্য হন, খেজুর গাছ প্রতিনিধি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ৬৯৭৭৪ টি ভোটে দ্বিতীয় হন,ফুটবল মার্কার প্রতিনিধি স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুন ৫৭২৫১ টি ভোটে তৃতীয় হয়েছেন, হারিকেন মার্কার প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিন ৩৭২ টি ভোট পেয়েছিলেন। 

তবে এই আসনে মোট ভোটার ছিলো-৪,২৮,৯৮৬ পুরুষ ভোটার-২,২১,৩৫৭ নারী ভোটার - ২,০৭,৩৯১ জন। ভোটের মোট কেন্দ্র ছিল ১৫৮ টি তার মধ্যে জকিগঞ্জে ৭৭ টি এবং কানাইঘাটে ৮১ টি ভোট কেন্দ্র ছিলো।

নব নির্বাচিত সংসদ সদস্য, দেওয়াল ঘড়ির প্রতিনিধি, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতী মোহাম্মদ আবুল হাসান ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিব। তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। 

গতকালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তিনি বলেন, “সিলেট-৫ আসনের সর্বস্তরের নাগরিক, দলীয় ও জোটের শরীক দল সমূহের নেতা-কর্মী- সমর্থক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কমকর্তা-কর্মচারী, সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।”

তিনি আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্ব মহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানান। তিনি আরোও বলেন, 'আমার প্রতি জনগণ ব্যলটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, তা অটুট রাখতে আমি বদ্ধপরিকর। স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়ে আমি জনতার যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছি, এর ঋণ পরিশোধ করতে আমি অক্ষম। তবে জনগণের প্রতিনিধি হিসেবে আমি সবার সহযোগিতা নিয়ে আগামী ৫ বছর সিলেট-৫ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।'

মুফতী আবুল হাসান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশেষ করে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মামুনুর রশীদ মামুনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রক্ষায় তাদের আন্তরিকতার জন্য।

তিনি বলেন,' আমরা ৩ জনই মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। সবারই লক্ষ্য ছিল অবহেলিত এই জনপদের উন্নয়ন। আগামী দিনের উন্নয়ন প্রচেষ্টায় তাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস রাখি।'
মুফতী আবুল হাসান দেওয়াল ঘড়ির সকল নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, 'বিজয়য়ের আনন্দে আত্মহারা না হয়ে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি নিন। জনগণের মধ্যে বিভেদ নয়; ঐক্য গড়ে তুলুন।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর