বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিজয়ের খুশিতে শোকরানা মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী বিএনপির নিরঙ্কুশ বিজয়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও সিলেট -৪ আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকরানা দোআ মাহফিল সম্পন্ন হয়েছে।

১৩ ফেব্রুয়ারী (শুক্রবার) বাদ আসর টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোআ মাহফিল সম্পন্ন হয়।

দরুদপাঠ, সূরা ফাতেহাসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া শোকরানা মাহফিলের দোআয় মরহুম প্রেসিডেন্ট জিয়া,বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী বিএনপির নিরঙ্কুশ বিজয়ে সিলেট-৪ আরিফুল হক চৌধুরীসহ সকল সংসদ সদস্যদের জনকল্যাণে অর্পিত দায়িত্ব যথাযথ ন্যায় পরায়নতার মধ্যে পালনের তাওফিক কামনা করা হয় মহান রাব্বুল আলামিনের কাছে।

দোআ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শুকুর আহমদ, এডভোকেট কামাল হোসাইন, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান (মনাফ হাজী) সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দিন, সহ-সভাপতি হাজী আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আলী আকবর,সাবেক সেক্রেটারি হাজী সৈয়দ আলী, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের মেম্বার, উপজেলার ইউ/পি শাখা বিএনপির সভাপতি, সেক্রেটারি, উপজেলা যুবদল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল,তাতীদল ও ছাত্রদল বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোআ পরিচালনা করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সগীর আহমদ।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর