বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

সিলেট-২ আসনে বিপুল ভোটে জয় লুনার, কর্মীদের ভাষ্য—‘ইলিয়াস আলীর বিজয়’

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মুহা. মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

সিলেট-২ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সব কেন্দ্রের ফলাফল যুক্ত করেই এ বেসরকারি ফলাফল প্রকাশিত হয়।

লুনার এ বিজয়কে ‘ইলিয়াস আলীর বিজয়’ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। তাদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রতিফলনই এ ফলাফল।

উল্লেখ্য, সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর