বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ-৪ আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে জামায়াতের চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৪ আসনের বিশ্বম্ভরপুর উপজেলায় কয়েকটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিশম্ভরপুর উপজেলা যুব জামায়েতের সভাপতি মোহাম্মদ নূরুল আলম সাগর ইমেইলে এই চিঠি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ-৪ আসনে সেনাবাহিনী মাঠে না থাকায় ভোটকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতে পারে। এ নিয়ে সাধারণ ভোটাররা শঙ্কায় রয়েছেন। নির্বিঘ্নে ভোটারদের উপস্থিতি বাড়াতে ও ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে আহবান জানানো হয়। এছাড়াও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা ও সংশ্লিষ্ট এজেন্টের একটি অংশ দাড়িপাল্লা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে নির্দিষ্ট প্রার্থী/গোষ্ঠীর পক্ষে প্রভাব বিস্তার, ভোট গ্রহণ ও গণনায় অনিয়ম সৃষ্টি এবং ভোটারদের ভোটাধিকার ব্যাহত করার চক্রান্তে লিপ্ত হতে পারে বলে আবেদনে এমন আশঙ্কা উল্লেখ করা হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি, ছাতারকোনা,সিরাজপুর বাগগাঁও, রামপুর, হালাবাদী, কাচিরগাতি, মেরুয়াখলা, ফুলভরি, গন্ডামারা, মিয়ারচরসহ বেশ কয়েকটি কেন্দ্রের পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোটারদের বাঁধা হতে পারে বলে অভিযোগ করা হয়। এছাড়াও প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়া পোলিং এজেন্ট নিয়োগ ও ভূমিকা নিয়ে পক্ষপাতের সম্ভাবনা। ভোট গ্রহণ ও গণনায় প্রভাব বিস্তারের আশঙ্কার কথা জানানো হয়।

ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিরপেক্ষতা জরুরি ভিত্তিতে যাচাই করা, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিশাফল/পরিবর্তন ও নিরপেক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি জোরদারের আবেদন জানানো হয়।

এদিকে, সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে সেনাবাহিনী মোতায়েন না থাকায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দীন গণমাধ্যমে বলেন, এ বিষয়ে আমরা রিটার্নিং অফিসারের সাথে আলাপও করেছি কিন্তু এ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছেনা। আমাদের বিভিন্ন এলাকার ভোটার ও সমর্থকরা আতঙ্কের মধ্যে আছেন। এমতাবস্থায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানাচ্ছি।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর