বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা রয়টার্সের বিশেষ প্রতিবেদন - চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনা! সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ইসির সতর্কবার্তা সিলেটের সোবহানীঘাটে বাসা থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার জাতির উদ্দেশে সিইসি - গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন ১ জাল ভোটে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে থাকছে আরও যেসব শাস্তি সুনামগঞ্জ-৪ আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে জামায়াতের চিঠি সিলেটে ভোটের নজরদারিতে থাকবে এসএমপি'র ১০টি ড্রোন সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটের ৮১টি ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

সিলেটের কানাইঘাট উপজেলার ৮১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত এসব কেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের আগের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।

বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ প্রয়োজনীয় সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বুঝিয়ে দেওয়া হয়। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেগুলো নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌঁছান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল স্থানীয় গণমাধ্যমকে জানান, কানাইঘাটের ৮১টি ভোটকেন্দ্রে নিরাপদে ব্যালট পেপারসহ সকল সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় এনে নজরদারি জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন। কেউ জাল ভোট প্রদান, কেন্দ্র দখল বা ব্যালটে সিল মারার মতো অনিয়মের চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সিলেট-৫ আসনে এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ), জামায়াত সমমনা ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিস নেতা আবুল হাসান (দেওয়ালঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (ফুটবল) এবং মুসলিম লীগ মনোনীত প্রার্থী বিলাল আহমদ (হারিকেন)।

এই সম্পর্কিত আরো

দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

রয়টার্সের বিশেষ প্রতিবেদন চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনা!

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ইসির সতর্কবার্তা

সিলেটের সোবহানীঘাটে বাসা থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার

জাতির উদ্দেশে সিইসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন

১ জাল ভোটে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে থাকছে আরও যেসব শাস্তি

সুনামগঞ্জ-৪ আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে জামায়াতের চিঠি

সিলেটে ভোটের নজরদারিতে থাকবে এসএমপি'র ১০টি ড্রোন

সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট?

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে